সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

০১. ইউনেস্কো কোন গানকে, বিমূর্ত ঐতিহ্য (মানবতার ধারক) ঘোষণা করে?
উত্তরঃ বাউল গানকে।
০২. 'ভাটিয়ালী' বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উত্তরঃ ময়মনসিংহ ও সিলেট।
০৩. 'এক নদী রক্ত পেরিয়ে......' গানটির গীতিকার ও সুরকার কে?
উত্তরঃ খান অাতাউর রহমান।
০৪. 'এক নদী রক্ত পেরিয়ে........' গানটির শিল্পী কে?
উত্তরঃ শাহনাজ রহমতুল্লাহ।
০৫. 'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা.......' গানটির রচয়িতা কে?
উত্তরঃ গোবিন্দ হালদার।
০৭. 'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা.....' গানটির সুরকার কে?
উত্তরঃ আপেল মাহমুদ।
০৮. 'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যার.......' গানটির প্রথম শিল্পী কে?
উত্তরঃ স্বপ্না রায়।
০৯. বাংলাদেশ টেলিভিশনে প্রথম কোন শিল্পী গান পরিেবশন করেছিলেন?
উত্তরঃ ফেরদৌসী রহমান।
১০. 'সব কটি জানালা খুলে দাও না' গানটির গীতিকার কে?
উত্তরঃ নজরুল ইসলাম বাবু।
১১. আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি' গানটির সুরকার কে?
উত্তরঃ আলতাফ মাহমুদ।
১২. 'জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার কে?
উত্তরঃ গাজী মাজহারুল আনোয়ার।
১৩. 'ভাওয়াইয়া' বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উত্তরঃ রংপুর।
১৪. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ।
১৫. আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।' -এ গানের প্রথম সুরকার কে?
উত্তরঃ আবদুল লতিফ।
১৬. 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' গানটির রচয়িতা ও সুরকার কে?
উত্তরঃ আব্দুল লতিফ।
১৭. 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, গানটির রচয়িতা কে?
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
১৮. 'ভাওয়াইয়া' গানের সাথে বিজড়িত নাম কোনটি?
উত্তরঃ আব্বাসউদ্দীন।
১৮. 'কোরাস' কী?
উত্তরঃ সমবেত সঙ্গীত।
১৯. 'সাম্পানের গান' কোন অঞ্চলের গান?
উত্তরঃ চট্টগ্রাম।
২০. 'দুর্গম গিরি কান্তার মরু'-গানটির রচয়িতা কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
২১. 'তানসেন' কোন রাজদরবারের সভা সঙ্গীতজ্ঞ ছিলেন?
উত্তরঃ সম্রাট আকবরের।
২২. রেজওয়ানা চৌধুরী বন্যা- কোন ধারার সঙ্গীত শিল্পী?
উত্তরঃ রবীন্দ্র সঙ্গীত।
২৩. রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন কোন ধারার সঙ্গীত শিল্পী?
উত্তরঃ আধুনিক গান।
২৪. রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নিবেদিত প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ ছায়ানট।
২৫. 'ওরে নীল দরিয়া' - গানটি কোন শিল্পীর গাওয়া?
উত্তরঃ আব্দুর জব্বার।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

Blogger দ্বারা পরিচালিত.

জনপ্রিয় পোস্ট