রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

※ যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা।
.
※ যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী।
.
※ যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা।
.
※ যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী।
.
※ যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া।
.
※ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া।
.
※ যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা।
.
※ যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে
= কাকবন্ধ্যা।
.
※ যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।
.
※ যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।
.
※ যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা
পুরন্ধ্রী।
.
※ যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
-
※ যে নারী বীর = বীরাঙ্গনা।
.
※ যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা।
.
※ যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না =
অনন্যা।
.
※ যে নারী কখনো সূর্যকে দেখে নাই =
অসূর্যম্পশ্যা।
.
※ নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
.
※ যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা।
-
※ যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।
.
※ যে নারীর স্বামী বিদেশে থাকে =
প্রোষিতভর্তৃকা।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

Blogger দ্বারা পরিচালিত.

জনপ্রিয় পোস্ট