মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

'কী' ও 'কি' এর মধ্যে পার্থক্য:
'কী' ও 'কি' এর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। কিন্তু বিষয়টা অনেকেরই অজানা।
'কী' ও 'কি' এই দুটি ী-কার এবং িকার যুক্ত (কী ও কি) বর্ণ এর ব্যবহারে রয়েছে বিরাট অর্থগত পার্থক্য, যা আমরা প্রায় সময়ই ভুল করি। হয়তো সেটা অজ্ঞতার কারণে।
পার্থক্যটা হচ্ছে- 'কী' দ্বারা প্রশ্ন করলে তার উত্তর অবশ্যই ভাষার ব্যবহারে দিতে হবে- হয় মুখে, না হয় লিখে। যেমন- যদি প্রশ্ন করা হয়, তুমি কী খেয়েছ? তবে তার উত্তর হবে ভাত, মাছ, ডাল, দুধ ইত্যাদি। 
কিন্তু 'কি' দ্বারা প্রশ্ন করলে তার উত্তর শুধু মাথা বা ঘাড় নেড়েই দেওয়া যায়। অর্থাৎ হ্যাঁ বা না-এর মাধ্যমে। যেমন- তুমি কি খেয়েছ? তাহলে এর উত্তর হবে হ্যাঁ বা না।
'কী' ও 'কি' -এর মধ্যে ব্যবহারিক এই পার্থক্য বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে অনুসৃত হলেও অন্য কোনো বই কিংবা পত্রিকায় পুরোপুরি অনুসৃত হচ্ছে না।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

Blogger দ্বারা পরিচালিত.

জনপ্রিয় পোস্ট