রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

★বাংলাসাহিত্যের জন্ম হয় কবে?
- ১০ম শতকে
★বাংলাসাহিত্যের প্রথম নিদর্শন কি?
- চর্যাপদ
★বাংলা সাহিত্যের যুগ বিভাগ কিরূপ?
- প্রাচীন যুগ- ৯৫০-১২০০
-মধ্য যুগ- ১২০০-১৮০০
-অন্ধকার যুগ- ১২০১-১৩৫০
-আধুনিক যুগ- ১৮০১- বর্তমান
★বাংলা গদ্যের আবির্ভাব হয় কখন?
- ১৯ শতকে
★নৃতাত্ত্বিকদের মতে বাঙালির পূর্বপুরুষ কারা?
-সিংহলের ভেড্ডারা
★ সন্ধ্যার কুহেলিকা কিসের পঙতিতে পঙতিতে ছড়ানো?
- চর্যাপদ
★চর্যাপদের ভাষাকে কি নাম দেওয়া হয়েছে?
-সান্ধ্য/আলো আঁধারি ভাষা
★মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম- মঙ্গলকাব্য
★মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল কি?
- বৈষ্ণব পদাবলি
★আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কি?
- গদ্য
★বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি?
-প্যারীচাঁদ মিত্র’র আলালের ঘরের দুলাল
★বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি?
-মেঘনাদবধ কাব্য
★বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি কি?
-কৃষ্ণকুমারী
★ চর্যাপদের ঢং এ আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন কে?
- রবি ঠাকুর
★চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন?
- শবরীপা
★বাংলাভাষার প্রথম মহাকবি কে?
- বড়ু চন্ডীদাস
★মঙ্গলকাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি?
- সুধীন্দ্রনাথ দত্ত
★ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি?
- ৩টি, যথা- অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ-মান্সিং কাহিনী
★শ্রীচৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন?
-বৈষ্ণব ধর্ম
★মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত?
- ধর্ম
★রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক?
- মানবাত্মা, পরমাত্মা
★বৈষ্ণব ধর্মের মতে রস কত প্রকার?
- ৫ প্রকার। যথা- শান্ত রস, দাস্য রস, বাৎসল্য রস, সখ্য রস এবং মধুর রস।
★মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন?
- ব্রজবুলি
★ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি?
- ভানুসিংহের পদাবলী
★বাংলাসাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান?
- চন্ডীদাস সমস্যা
★বাংলাভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে?
- বিদ্যাপতি
★এক অক্ষর কবিতাও না লিখেও বাংলাসাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে?
- শ্রী চৈতন্যদেব
★‘পুরষ্কার’ কার কবিতা?
- রবীন্দ্রনাথ ঠাকুর
★হানিফা ও কয়রা পরী কার রচনা?
- সাবিরিদ খান
★রসুলবিজয় ও বিদ্যাসুন্দর কার রচনা?
- সাবিরিদ খান
★আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি কে?
- আলাওল
★সংস্কৃত ভাষায় রচিত ‘পুরুষপরীক্ষা’ কার রচনা?
- বিদ্যাপতি

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

Blogger দ্বারা পরিচালিত.

জনপ্রিয় পোস্ট