বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

উচ্চ রক্তচাপ থেকে হার্টের নানা সমস্যাসহ স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। এ তথ্যটি অনেক পুরাতন। তবে গত বুধবারে নিউরোলজি জার্নালে একটি উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে। আর তা হচ্ছে যাদের ব্লাড প্রেসার ১৩৯/৮৯ তাদের স্ট্রোকের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৬৬ গুণ এবং যাদের ব্লাড প্রেসার ১২৯/৮৪ তাদের স্ট্রোকের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৪৪ ভাগ বেশি।

উচ্চ রক্তচাপ – হাইপারটেনশন – হতে পারে স্ট্রোক ( High Blood Pressure Leads to Stroke)

ড: হুয়াং এর মতে হাইপারটেনশন বা প্রিহাইপারটেনশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাইফ স্টাইল পরিবর্তন সবচেয়ে জরুরি। যেমন: লবণ কম খাওয়া, ওজন কমানো, এক্সারসাইজ করা এবং উচ্চ রক্তচাপ সব সময় স্বাভাবিক পর্যায়ে রাখা। এ ব্যাপারে ডেভিড জিফেন স্কুল অব মেডিসিনের বিশেষজ্ঞ ড: গ্রেগ ফনারো মনে করেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে স্ট্রোকের ঝুঁকি হ্রাস করা যায়। তাই উচ্চ রক্তচাপ কোনভাবেই অবহেলা করা উচিত নয় বলে বিশেষজ্ঞগণ মনে করেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

Blogger দ্বারা পরিচালিত.

জনপ্রিয় পোস্ট